একজন পশ্চিমা সংশয়বাদী কি করে?
সে প্রশ্ন করে।যা কিছু তার নিজস্ব ধ্যানধারনার সাথে খাপ খাই না তার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে।আপত্তি করে।সে বিশ্বাস করে তার মন,বিবেক আর বুদ্ধি সত্যমিথ্যার এবং ভালো-মন্দ বিচারের চুড়ান্ত মাপকাঠি।
বলাবাহুল্য এ ধারনা ভুল।
![]() |
| ©️ সংগৃহীত |
একজন মুসলিম সংশয়বাদী কি করে?
সে প্রশ্ন করে। সে নিজেকে প্রশ্ন করে।নিজের কাজ,চিন্তা-ভাবনা এবং অনুভূতির যা কিছু ইসলামের সাথে খাপ খায় না, সেটার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে।আপত্তি করে। কারন,সে জানে তার মন সীমিত। তার বুদ্ধিমত্তা সীমিত। তাই এগুলো কখনো সত্যের চুড়ান্ত মাপকাঠি হতে পারে না।সত্যের পরম,চুড়ান্ত মাপকাঠি হতে পারে কেবল ইসলামই।
মানুষ আজ বিভিন্ন ধ্বংসাত্মক,ভ্রান্ত ধ্যানধারনা আর মতবাদকে সত্য হিসেবে গ্রহন করে।যত্ন করে লালন করে,সেগুলোর জন্য লড়াই করে।এগুলোই হলো সত্যিকারের ব্যাপক বিধ্বংসী অস্ত্র-উইপেনস অফ ম্যাস ডেস্ট্রাকশান।এ ধরনের 'সত্য' -এ বিশ্বাসী হবার চেয়ে সংশয়বাদী হওয়া হাজার গুন ভালো।
বইঃ সংশয়বাদী
অনুচ্ছেদঃ মুসলিম সংশয়বাদী হওয়ার অর্থ কী?লেখকঃ ড্যানিয়েল হাক্বিকাতজু
অনুবাদঃ আসিফ আদনান
