দিগ্বিজয়ী বীর কলম্বাস!

কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় সমস্ত ঘটনা তাঁর নোটবইয়ে লিখে রেখেছিলেন। তিনি জাহাজ থেকে বাহামা দ্বীপে নামলেন। বাহামা দ্বীপের আদিবাসীদের বলা হত আরোয়াক। আরোয়াকদের কলম্বাস বলেছিলেন 'ইন্ডিয়ান'। কারণ তিনি ভেবেছিলেন তিনি ভারতে পৌঁছে গেছেন।

©️ কলা বিজ্ঞানী

কলম্বাসকে অভ্যর্থনা জানাবার জন্য বেলাভূমি থেকে সমূদ্রে নেমে গিয়েছিল আরোয়াকরা। সহজসরল আরোয়াকরা কলম্বাসকে ভেবেছিল অন্য কোন জগতের মানুষ। তারা কলম্বাস ও তাঁর সঙ্গীদের জন্য অনেক উপহার নিয়ে গিয়েছিল।

কলম্বাস আরোয়াকদের অত্যন্ত সহজসরল, ভদ্র ও শান্তিপ্রিয় বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন- 

"তাদের হাতে কোন অস্ত্র নেই। অস্ত্র তারা চেনে না। তাদের হাতে তলোয়ার ধরিয়ে দিলে তারা তলোয়ারের ধারালো দিকটা ধরে নিজেদের হাত রক্তাক্ত করেছিল। এরা এতটাই সহজসরল। আমার মনে হয় এরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। অপরাধ, অন্যায়, পাপ কী এরা তা জানে না। এদের মধ্যে খুনোখুনির কোন ঘটনা নেই। এরা পৃথিবীর সবথেকে মধুর ভাষায় কথা বলে এবং কথা বলার সময় হাসে।"

এরপর কলম্বাস তাঁর স্প্যানিশ প্রভুদের কাছে লিখলেন-

"হ্যাঁ, এরা দাস হিসেবে চমৎকার হবে। এদের সবাইকে বশে আনবার জন্য আমাদের জনা-পঞ্চাশেক সৈন্য লাগবে। এরপর এদের দিয়ে আমরা যেমন খুশি তেমন কাজ করিয়ে নিতে পারব।"


দিগ্বিজয়ী বীর কলম্বাস!


লিখেছেন: ডা.হুমায়ুন কবির

Post a Comment