পশ্চিমা দেশ তোমাকে সব দিবে, জেনারেশন কেড়ে নিবে

পশ্চিমা দেশে আসার ৩ বছরে কোনোদিনও মন চায়নি যে একেবারে ছেড়ে চলে যাবো। এদের ডাবল স্ট্যান্ডার্ড নিজ চোখে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এরা আগে অপেনলি করতো না, পৃথিবীতে তারা নিজেদের অনেক ভালো মানুষ হিসেবে উপস্থাপনা করে।

ছবি: কলা বিজ্ঞানী


কিন্তু রিসেন্টলি অপেনলি সব করে বেড়ায়। আমার আগের কম্পানির ৬ জন ফরাসী ছিল টিমে, সরাসরি আমাদের ধর্ম নিয়ে উল্টাপাল্টা বলতো, মুসলিমদের নিয়েও। বিচার দিলেও ইগনোর করতো উপর থেকে।


পশ্চিমের কোনো দেশ, বিশ্ববিদ্যালয় জীবনেও র‍্যালি, আন্দোলন করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়নি। এখন কথা বললেই আপনি শেষ! টার্গেট করে রাখা, ভয় দেখানো, বেঞ্জেমাকে ত জাতীয়তা ছেড়ে দিতে বললো।


আমাকে যখন এখানের কেউ জিজ্ঞেস করতো, এখানে কেনো এসেছো? জবাব দিতাম রুজির জন্য বাধ্য হয়ে।


মনে মনে ভাবি, জীবনে আমাদের থাকার কথা ছিল দামেস্কে, সমরকন্দে, বুখারায়, মাশরেকে, মাগরিবে, শামে। সব ত এরাই ধ্বংস করলো। এদের দেশগুলোতে কে আসতো যদি সব ঠিক থাকতো আমাদের।


একটাই টার্গেট, টাকা জমিয়ে এসব দেশ ত্যাগ করা। ফিউচার ইস ডার্ক হেয়ার। তোমাকে সব দিবে, জেনারেশন কেড়ে নিবে। জান থাকতে তা থেকে বাঁচতে হবে। দুয়া করবেন।


লিখেছেন: Wahidul Hady

Post a Comment