শরীফ দ্য Transবড়লোক

আমার নাম শরীফ৷ 

ছোটকাল থেকে আমি জানতাম, আমি দরিদ্র। আমার পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষ সবাই জানতো আমি গরীব।

কিছুটা বড় হওয়ার পর আমি বুঝতে পারলাম, আমার শরীরটা গরীব হলে ও মনে মনে আমি আসলে বড়লোক। আমার ও বড়লোকের মতো কোট টাই পড়তে, নামী দামী গাড়িতে চড়তে, নামীদামী হোটেলে খেতে ইচ্ছা করতো। বড়লোকদের মতো বনসন সিগারেটে টান দিয়ে আশেপাশে ধোঁয়া ছাড়তে ভাল লাগতো।

© কলা বিজ্ঞানী


একদিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে গুরুমার কাছে আশ্রয় নিলাম। দেখলাম এখানে আমার মতো আরো অনেক "মনে মনে বড়লোক" আশ্রয় নিয়েছে। তারা আমার সাথে খুব ভাল ব্যবহার করলো। তারা ও সবাই দরিদ্র পরিবার থেকে এসেছে। গুরুমা আমাদের হাতে টেবলেটের মতো লাল লাল কি সব জিনিস ধরিয়ে দিয়ে বলেছিল, এগুলো বিক্রি করলেই বড়লোক হয়ে যাবি। এখন আমার নাম #বাবা_শরীফ।


লিখেছেনঃ সাদিক চৌধুরী

Post a Comment